মহালয়ার ভোর · Free Mahalaya Mini Pack with Tiny Akshar

মহালয়ার ভোর · Free Mahalaya Mini Pack

Digital Product

About this product

মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুরমর্দিনী, শিউলির গন্ধ, মা আসছেন… ছোটদের জন্য সেই অনুভূতি, এবার কাগজে-কলমে।

মহালয়ার ভোর: বয়স ৩–৭ এর জন্য একদম ফ্রি প্রিন্টেবল মিনি প্যাক, বাংলা আর ইংরেজিতে। ৪টে মজার কাজ:

• ভোরবেলা রেডিওর পাশে বসে মহালয়া শোনা: ছবি রং করো

• মায়ের চোখ আঁকো, ঠিক চক্ষুদানের মতো

• শিউলি ফুল গোনো আর রং করো

• আমার মহালয়া: কেমন লাগছে? মুখ বেছে গোল করো, ভোরের ছবি আঁকো

দেশের বাইরে থাকা বাঙালি পরিবারের জন্য দারুণ: ছোটরা মহালয়া আর পুজোকে চিনবে, নিজের ভাষায়।

যা পাবেন: একটা PDF, ৬টা A4 পাতা। US Letter কাগজেও প্রিন্ট করা যায়, সাদা-কালোতেই চলবে। নাম আর ইমেল দিলেই ডাউনলোড।

ভালো লাগলে দেখে নিন পুরো পুজোর মজা প্যাক: মহালয়া থেকে বিজয়া, ২৯ পাতা।

কলকাতা থেকে ভালোবাসা নিয়ে, Tiny Akshar 💛

In English: a free 6-page Mahalaya activity mini pack for ages 3–7 in Bengali + English: colour the Mahalaya radio at dawn, draw Maa's eyes, count shiuli flowers and draw how you feel. Instant PDF download.

FREE