পুজোর মজা · Durga Puja Activity Pack for Kids with Tiny Akshar

পুজোর মজা · Durga Puja Activity Pack for Kids

Digital Product

About this product

এবারের পুজো হোক আরও মজার, কলকাতায় থাকুন বা দেশের বাইরে।

পুজোর মজা — ছোটদের জন্য প্রিন্ট করা যায় এমন দুর্গাপুজোর অ্যাক্টিভিটি প্যাক, বয়স ৩–৭। মহালয়ার ভোর থেকে বিজয়া দশমী পর্যন্ত, বাংলা আর ইংরেজিতে ২৬টা মজার কাজ:

নতুন! মহালয়ার ১২ পাতা

• ভোরবেলা রেডিওতে মহিষাসুরমর্দিনী: ছবি রং করো

• মায়ের চোখ আঁকো, ঠিক চক্ষুদানের মতো

• শিউলি ফুল গোনো আর রং করো

• কৈলাস থেকে বাড়ি: মায়ের পথের গোলকধাঁধা

• কার বাহন কে? দাগ টেনে মেলাও

• আমার মহালয়া: মনের অনুভূতি আর ভোরের ছবি আঁকো

• মহালয়ার ৮টা শব্দ: ভোর, রেডিও, শিউলি, আগমনী, কৈলাস, দেবীপক্ষ…

• পরিবারের ছবি, পুজোর কাউন্টডাউন, মা আসছেন ব্যানার আর কাগজের রেডিও

পুজোর ১৪ পাতা

• মা দুর্গা, ঢাক, প্যান্ডেল আর আলপনা রং করো

• পুজোর ৮টা শব্দ দাগ বুলিয়ে লেখো: ঢাক, শাঁখ, পদ্ম, প্রদীপ, কাশফুল, ধুনুচি, মিষ্টি, বেলুন

• গুনে দেখো আর ঠিক বাংলা সংখ্যায় গোল করো

• ছবির সঙ্গে শব্দ মেলাও

• গোলকধাঁধা, বিন্দু জোড়ো, ৫টা পার্থক্য খোঁজো

• ঠাকুর দেখার বিঙ্গো, প্যান্ডেলে সঙ্গে নিয়ে যাও!

• নিজের মুকুট বানাও

• দাদু-দিদার জন্য শুভ বিজয়ার কার্ড রং করো

দেশের বাইরে থাকা বাঙালি পরিবারের জন্য দারুণ: ছোটরা পুজোকে চিনবে, ছুটির দিনগুলোও কাটবে আনন্দে।

যা পাবেন: একটা PDF, ২৯টা A4 পাতা। US Letter কাগজেও প্রিন্ট করা যায়, সাদা-কালোতেই চলবে। পেমেন্টের পরেই ডাউনলোড।

পুজোর অফার: আমাদের তিন ভাষার ওয়ার্কবুক বান্ডেল কিনলে এই প্যাক বিনামূল্যে, বিজয়া দশমী পর্যন্ত।

কলকাতা থেকে ভালোবাসা নিয়ে, Tiny Akshar 💛

In English: a 29-page Durga Puja activity pack for ages 3–7 in Bengali + English, from Mahalaya dawn to Bijoya: the Mahalaya radio, Maa's eyes, shiuli flowers, a Pujo countdown, colouring, tracing, maze, bingo, a crown and a Bijoya card. Instant PDF download.

₹199